Showing posts with label blance. Show all posts
Showing posts with label blance. Show all posts

Monday, 7 December 2015

বিল্যান্সারের সম্ভাবনা

বিল্যান্সার একটি আন্তর্জাতিক মানের অনলাইন ওয়ার্ক মার্কেটপ্লেস যা ওডেস্ক-ইল্যান্স, ফ্রিল্যান্সারের মতোই। আমরা এই মার্কেটে কাজ করার জন্য প্রথমে একটি গ্যাপ খুঁজে বের করি। যেমন, বাংলাদেশের মতো আউটওয়ার্ড রেমিট্যান্স রেস্ট্রিক্টেট কান্ট্রির গ্লোবাল মার্কেটপ্লেসগুলোতে আমাদের লোকাল এপ্লয়াররা কাজ পোস্ট করতে পারেন না। তদুপরি অনেক ট্যালেন্ট ফ্রিল্যান্সাররা ভাষাগত সীমাবদ্ধতার কারণে বিদেশি মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে পারেন না ।
আমাদের প্রাথমিক টার্গেট হচ্ছে লোকাল মার্কেট ডেভেলপ করার পাশাপাশি ব্যাপক পরিকল্পনার মাধ্যমে ইন্টারন্যাশনাল এপ্লয়ারদেরকে সংযুক্ত করা। নেসেসিটি ইজ দা মাদার অফ ইনোভেশন- প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট সবারই আমার মতো এমন অনেক অভিজ্ঞতা আছে যে একটা লোগো কোথায় বানাব, সুন্দর একটা বিজনেস কার্ড ডিজাইন করে দাও, ওয়েবসাইট বানাব, ডোমেইন হোস্টিং বা একটা সফটওয়্যার লাগবে অথবা ই-মেইলে হেল্প করে দাও। ঠিক এরকম হাজারো অনলাইনভিত্তিক কাজের কোয়েরি আসে এবং সবাই সব খবর রাখেন না বা একই কোম্পানি সব ধরনের কাজ করেন না।

এরমধ্যে মাঝে মাঝে এমন কিছু মানুষ অনুরোধ করে থাকেন যে তাদের না করা অসম্ভব অথবা নিজেকে প্রমান করার জন্য একটি সমাধান বের করে দিতে হয় নিজের মুল্যবান সময় নষ্ট করে । আবার এমনও অভিজ্ঞতা আছে অনেকের যে আপনি একজনকে রেফার করলেন, তিনি অনেক বেশি চার্জ করল বা অনেক কম চার্জ করার পরও আপনাকে অধিক চার্জের জন্য দোষারোপ করল।
সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা হচ্ছে আমাদের লোকাল ডিজিটাল বায়ার এবং সেলারদের মাঝে প্রচন্ড অবিশ্বাস, পেইমেন্ট নিয়ে ঝামেলা। হয়ত বায়ার টাকা দিয়েছেন কিন্তু সেলার কাজ করে দেন নাই বা সেলার কাজ করে দিয়েছেন কিন্তু বায়ার টাকা দেননি এসব মিলিয়ে সর্বোপরি কমিটমেন্টের প্রচন্ড অভাব রয়েছে এখানে। এই কারণে আপনি খেয়াল করবেন গ্লোবাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন তারা লোকাল কাজ করতে চান না।
এবার আসি দেশের ফ্রিল্যান্সারদের জন্য এই মার্কেটপ্লেস কিভাবে ভ্যালু অ্যাড করবে? আমাদের মার্কেটপ্লেসটি প্রাথমিকভাবে এক্সক্লুসিভলি বাংলাদেশের ফ্রিল্যান্সারদের জন্য । সকল কাজ জেনারেট করা হবে লোকালি এবং ইন্টারন্যাশনালি ।
বলা যেতে পারে, আমদের লোকাল মার্কেট সাইজও কিন্তু কম না। প্রায় ১৬০ মিলিয়ন ডলারে বাজার । আমাদের ২৩ লক্ষ ছোট ও মাঝারি কোম্পানি আছে যাদের অধিকাংশ আগামী ৫ বছরের মাঝে টেকনোলজিতে প্রসেস ট্রান্সফর্ম করবে । আমাদের প্রায় ১৫ হাজার আইটি গ্রাজুয়েট বের হয়ে এবং প্রায় ১৭ লক্ষ নতুন ছাত্র ভর্তি হয় ৮০টি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে – যাদের জন্য লোকাল কাজ উন্মুক্ত থাকবে এবং একই সাথে ইন্টারন্যাশনাল কাজের উপযোগি হবে ।
পাশাপাশি সরকারি উদ্যোগে যে আরও ৭০হাজার ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে তাদেরও একটি নিজেদের দেশে তৈরি নিজেদের মার্কেটপ্লেসে কাজ করার সুযোগ থাকবে। প্রাথমিকভাবে লোকাল কাজ করে ধীরে ধীরে আন্তর্জাতিক কাজের জন্য প্রস্তুত হওয়ার জন্য বিল্যান্সারের কোন বিকল্প হতে পারে না।